ফিডোরা লিনাক্সে স্ক্রিনশট নেয়া
ডেস্কটপে কাজ করার সময় স্ক্রিনের ছবি নেয়ার দরকার হলে উইন্ডোজে প্রিন্ট স্ক্রিন (Prt scr) কী চেপে স্ক্রিন ক্যাপচার করতে পারতেন। তারপর সেটিকে কোনো এপ্লিকেশনে পেস্ট করতে পারতেন। সরাসরি কোনো সেই স্ক্রিনের ছবি কোনো ইমেজ ফাইল হিসেবে সেভ করার অপশন ছিল না। এটি করার জন্য বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার, যেমন স্ন্যাগ-ইট, ব্যবহার করতে হতো। লিনাক্সে কাজ করার সময় আপনি কমপক্ষে একটি এপ্লিকেশন পাবেন যা ডেস্কটপ স্ক্রিনের ছবি গ্রহণ করতে পারবে। ফিডোরা লিনাক্সে গুহনোম ডেস্কটপে রয়েছে স্ক্রিনশট এপ্লিকেশন।

Take Screenshot
স্ক্রিনের ছবি নিতে চাইলে Applications | Accessories | Take Screenshot সিলেক্ট করুন। এরপর Take Screenshot ডায়ালগে সিলেক্ট করুন কিসের স্ক্রিনশট নিতে চান – পুরো ডেস্কটপের, একটিভ উইন্ডোর, নাকি নির্ধারিত কিছু অংশের। এখানে আপনি একটি নির্দিষ্ট বিরতির পর স্ক্রিনশট গ্রহণের জন্য Grab after a delay of ফিল্ডে সেকেন্ডে বিরতির সময় উল্লেখ করতে পারেন। ছবিতে মাউস পয়েন্টারের অবস্থান দেখাতে চাইলে Include pointer অপশন সিলেক্ট করুন। এরপর Take Screenshot বাটনে ক্লিক করুন। এর ফলে নির্দিষ্ট বিরতির পর পুরো ডেস্কটপের কিংবা একটিভ উইন্ডোর ছবি নেয়া হবে এবং Save Screenshot ডায়ালগ দেখা যাবে।

Saving the screenshot
Save Screenshot ডায়ালগে Name ফিল্ডে ফাইলের নাম দিন, এবং Save in folder ফিল্ডে সেভ করার স্থান জানিয়ে দিন। তারপর Save বাটনে ক্লিক করুন। তাহলে সেই ইমেজ PNG ইমেজ হিসেবে সেভ হবে। বিক্ল্প হিসেবে আপনি Copy to Clipboard বাটনে ক্লিক করতে পারেন। এর ফলে ইমেজটি ক্লিপবোর্ডে কপি হবে। এরপর যেকোনো এপ্লিকেশনে সেই ক্লিপবোর্ড থেকে ইমেজটি পেস্ট করতে পারবেন।
আপনার কীবোর্ডের Print Screen কী ব্যবহার করে পুরো স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারেন। আর কেবল বর্তমান উইন্ডোর স্ক্রিনশট নিতে চাইলে Alt+Print Screen কী ব্যবহার করতে পারেন। কমান্ড লাইনে gnome-panel-screenshot ব্যবহার করে পুরো স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারেন। তবে এর সাথে –window অপশন ব্যবহার করে একটিভ উইন্ডোর স্ক্রিনশট নিতে পারেন।



VoIP is a hot topic in Bangladesh, especially when we hear that many people are using VoIP and many ISPs are illegally involved in this business. In local newspapers we often hear about VoIP banning news, but this could be of other kinds of news. VoIP is essential now a days and everybody should know about it. I’ll say – being a citizen of internet – we must be allowed to use VoIP, and get news on VoIP.
I have no doubt about mind power, yes it works. After doing a meditation course I have learned a lot about mind power and have experienced it power too. The state of mind – especially alpha state – is really powerful for learning anything. On the web, you’ll find many such resources saying the story of mind power and how to use it to get what you want. But I found this website on 




amith 4:31 pm on June 11, 2010 Permalink
Nice Site , thanks for sharing.