Posts Mentioning RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • Suhreed Sarkar 1:31 pm on January 31, 2010 Permalink | Reply
    Tags: ,   

    মানুষ কেন লক্ষ্য নির্ধারণ করে না? 

    এতক্ষণের কথা শুনে আপনি প্রশ্ন তুলতে পারেন: লক্ষ্য নির্ধারণ করলেই মানুষ যদি তা অর্জন করতে পারে তাহলে তাবৎ মানুষ লক্ষ্য নির্ধারণ করে না কেন – বিশেষ করে সময়াবদ্ধ, পরিমাপযোগ্য লক্ষ্য লিখে রাখে না কেন? এটি জীবনের এক বিশাল রহস্য। আমার বিশ্বাস চারটি কারণে মানুষ এটি করে না।

    • লক্ষ্যকে গুরুত্বপূর্ণ মনে করে না: প্রথমত, বেশিরভাগ মানুষই লক্ষ্য নির্ধারণের গুরুত্ব অনুধাবন করে না। আপনি যদি এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে কেউ লক্ষ্য নির্ধারণ করে না কিংবা এটি নিয়ে আলোচনা করে না তাহলে এটির গুরুত্ব সম্পর্কে অনবধানতা গড়ে উঠতেই পারে। আপনি যদি লক্ষ্য নির্ধারণ কখনও না দেখেন তাহলে তার সাফল্যও দেখতে পাবেন না। এটি আপনাকে লক্ষ্য নির্ধারণ করা হতে বিরত রাখবে। আপনার চারপাশে তাকিয়ে দেখুন কয়জন পরিষ্কারভাবে লক্ষ্য নির্ধারণ করে? তাদের কেউ কেউ যদি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করত এবং তার ফল যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনি কি লক্ষ্য নির্ধারণে আগ্রহী হতেন না?
    • তারা জানে না কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়: মানুষ লক্ষ্য নির্ধারণ না করার দ্বিতীয় কারণ হলো তারা জানে না কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়। আরো বড় ব্যাপার হলো এই যে মানুষ মনে করে তাদের সত্যিই কিছু লক্ষ্য আছে। আসলে তাদের যা আছে তাহলো কিছু স্বপ্ন ও ইচ্ছা – যেমন সুখী হবো কিংবা অনেক টাকা কামাবো জাতীয় ইচ্ছা। কিন্তু এগুলি আসলে লক্ষ্য নয়। এগুলি আসলে আমাদের মনের ইচ্ছেপাখি – যা সবারই থাকে। লক্ষ্য সাধারণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা হতে ভিন্ন। এটি স্পষ্ট, লিখিত, এবং সুনির্ধারিত। এটি খুব দ্রুত ও সহজেই অন্যের নিকট ব্যাখা করা সম্ভব। আপনি এটি মাপতে পারবেন, এবং জানতে পারবেন আপনি কখন এটি অর্জন করেছেন, কিংবা করেন নি।
      লক্ষ্য নির্ধারণ সম্পর্কে একবিন্দু না জেনেও বিশ্বের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করা সম্ভব। কারণ শিক্ষাব্যবস্থার পরিকল্পনায় যারা থাকেন তাদের মধ্যেও লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে ধারণা নেই। আর সে কারণেই তারা এটিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যোগ করতে উদ্যোগী হন নি। তবে আপনি যদি স্বউদ্যোগে এটি শেখেন তাহলে আপনার সারা জীবনের সহায় হবে এই বিদ্যা।
    • ব্যর্থতার ভয় : লক্ষ্য নির্ধারণ না করার তৃতীয় কারণ হলো মানুষ ভয় পায় যে তারা এটি অর্জন করতে পারবে না। ব্যর্থতা মানুষকে আঘাত করে। এটি মানসিকভাবে এবং আর্থিকভাবে মানুষকে দুর্বল করে দেয়। তাই মানুষ সতর্ক হয়ে যায় পরেরবার ব্যর্থতা এড়ানোর জন্য। এটি করতে গিয়ে অবচেতনেই মানুষ ঝুঁকি এড়িয়ে চলতে অভ্যস্ত হয়ে পড়ে। তাই সেই আঘাত না পাওয়ার ভয়ে আগেই লক্ষ্য নির্ধারণ হতে বিরত থাকে। তাদের আশঙ্কা থাকে কোনো লক্ষ্য নির্ধারণের পর সেটি অর্জন করতে না পারলে তা নিজেদের জন্য ক্ষতিকর হবে। বিশেষ করে তা মানসিক কষ্টের কারণ হবে। সেজন্য একদম লক্ষ্য নির্ধারণ বাদ দিয়ে দেন এসব মানুষ।
    • প্রত্যাখ্যানের ভয়: লক্ষ্য নির্ধারণ না করার চতুর্থ কারণ হলো মানুষ প্রত্যাখ্যানের ভয় পায়। মানুষ মনে করে কোনো লক্ষ্য নির্ধারণের পরে সেটি অর্জন করতে না পারলে অন্যরা সেটি নিয়ে তাকে বিদ্রুপ কিংবা সমালোচনা করবে। মনে হয় এ কারণেই বেশিরভাগ মানুষ লক্ষ্য নির্ধারণ করে না, আর করলেও তা অন্যদের কোনোক্রমেই জানতে দিতে চায় না। আপনিও লক্ষ্য নির্ধারণের সময় এরকম ভয় পেলে কাউকে জানানোর দরকার নেই। আপনার পরিকল্পনা গোপন রাখুন, এবং সাফল্যের পরই তা সবাইকে জানান। এভাবেই আপনি প্রত্যাখ্যানের ভয়কে জয় করতে পারবেন।
     
  • Suhreed Sarkar 6:53 am on January 31, 2010 Permalink | Reply
    Tags: tutorial,   

    Upgrading to WordPress 2.9: WordPress.tv Video Tutorial 

     
  • Suhreed Sarkar 5:38 am on January 31, 2010 Permalink | Reply
    Tags: CSS, , IE6   

    I want to ban IE6! 

    I want to ban IE6. This browser has no right to be in the market. Let’s have a look at two pictures below:

    My blog in Mozilla FireFox 3.6

    My blog in Mozilla FireFox 3.6. Showing perfect CSS layout.

    My Blog in IE6

    My Blog in IE6. It's lousy! Not showing the layout. I can't see my posts.

    Above two pictures clearly showed why IE6 should be banned.

     
  • Suhreed Sarkar 5:20 am on January 31, 2010 Permalink | Reply
    Tags: , , , , VirtueMart   

    Joomla! E-commerce with VirtueMart: Now in Top Titles 

    Joomla! E-commerce with VirtueMart bookin Top Titles module

    Joomla! E-commerce with VirtueMart bookin Top Titles module


    This morning I noticed that my book Joomla! E-commerce with VirtueMart now being listed in Top Titles module at publishers site. Among other books, it’s now remaining at the bottom. I hop it will come up very soon. It’s now in the top in Joomla! category. Thanks to my readers!

     
  • Suhreed Sarkar 5:50 pm on January 30, 2010 Permalink | Reply
    Tags: ব্যক্তিগত   

    ঘুমাতে যাই। রাত হয়েছে। অনেকক্ষণ ল্যাপটপ নিয়ে বসে আছি। আজ তেমন লেখা হলো না। কালকে অবশ্যই কম্যুনিটি বিল্ডারের উপর লেখা শেষ করতে হবে। তারপর থাকবে জম্যুনিটি ও প্রজেক্টফর্ক। আশা করি সোমবারে দিতে পারব। শুভরাত্রি!

     
    • শাকিল 6:11 pm on January 30, 2010 Permalink

      শুভরাত্রি! ভাল থাকবেন।

  • Suhreed Sarkar 4:36 pm on January 30, 2010 Permalink | Reply
    Tags: , xili-lang   

    http://dev.xiligroup.com/?p=1400

     
  • Suhreed Sarkar 4:33 pm on January 30, 2010 Permalink | Reply
    Tags: p2, theme,   

    New theme for my blog: p2 

    I am free this evening, not much pressure for writing. So I tried to change theme of my blog. I found p2 theme interesting as it looks like twitter ot facebook. You can simply type your status or post from the front-end. The post-layout is also good looking. Now the site looks like the following:

    Behind the Scene ! thoughts on life and work by Suhreed Sarkar with p2 theme

    Behind the Scene ! thoughts on life and work by Suhreed Sarkar with p2 theme

    One problem occurred with xilli-lang plugin. On the header, it showed error mesage no theme domain in index.php . I tried to find some solution at Xillisoft, but in vein. Then from some discussion on the forum, I added define('THEME_TEXTDOMAIN','p2'); in index.php page in p2 theme. And that works without any fuss!

     
  • Suhreed Sarkar 4:20 pm on January 30, 2010 Permalink | Reply
    Tags: ওয়ার্ডপ্রেস, থীম   

    সন্ধ্যে থেকে আমার ব্লগের থিম বদলাচ্ছি। p2 থীম দেয়ার পর ভাষা সংক্রান্ত প্লাগইন xilli-lang কাজ করছিল না। থীমের উপর একটি এরর মেসেজ দেখাচ্ছিল। ইন্টারনেটে খুঁজে কোনো সমাধান পেলাম না। তারপর ঘাঁটতে ঘাঁটতে সমাধান হয়ে গেল। থিমের index.php পেজে একটি কনস্ট্যান্ট সংজ্ঞায়িত করতে হলো: define('THEME_TEXTDOMAIN','p2'); ব্যস এতেই সব ঠিক!

     
  • Suhreed Sarkar 1:27 pm on January 30, 2010 Permalink | Reply  

    লক্ষ্য অর্জনে আপনার ক্ষমতা 

    Natureza e Agua / Water and Nature
    Image by olivetti via Flickr

    সম্ভব হলে এই পরীক্ষাটি চালান: একটি পোষা কবুতরকে এর বাসা থেকে বের করে একটি খাঁচায় রাখুন। এবার খাঁচাটি কালো কাপড়ে আবৃত করুন। এরপর কোনো গাড়িতে করে সেই খাঁচা নিয়ে চলে যান কয়েক শ’ মাইল দূরে। সম্ভব হলে রাতের বেলায়। এরপর খাঁচা থেকে কবুতরটি বের করে আকাশে উড়িয়ে দিন। এটি সোজা উপরে উঠে যাবে। তিনটি চক্কর খাবে। তারপর কোনোদিকে না তাকিয়ে সোজা তার বাসার দিকে উড়তে শুরু করবে। আপনাকে অবাক করে দিয়ে সেটি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঠিকই বাসায় ফিরে আসবে। কারণ তার মাঝে এক অদ্ভূত ক্ষমতা আছে, যা মানুষ ছাড়া আরো কোনো প্রাণীর মধ্যে নেই।

    আপনারও তেমনি লক্ষ্য অর্জনের ক্ষমতা আছে। আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না কীভাবে সেই লক্ষ্য অর্জন করবেন। আপনি কী চান সেটি নির্ধারণ করার পর সে সম্পর্কে আপনার মধ্যে প্রগাঢ় অনুরাগ জন্মাতে পারলেই আপনি সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনি পথ খুঁজে পাবেন ঠিকই। আমাদের দেশে একটি কথা আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। সেটির প্রমাণ পাবেন এখানে। একবার আপনি সঠিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন, তাহলেই দেখতে পাবেন।

    আপনার মনের মাঝে অবিশ্বাস্য এক সাইবারনেটিক কৌশল প্রোথিত থাকায় আপনি সবসময় আপনার লক্ষ্য অর্জন করতে সফল হবেন, সেই লক্ষ্য যাই হোক না কেন। আপনার লক্ষ্য যদি হয় রাতের বেলা একটি সুন্দর বাসায় ফিরে টেলিভিশন দেখা, তাহলে সেটিও সফল হবে। আপনার লক্ষ্য যদি হয় সুন্দর সুখী স্বাস্থ্য ও শান্তিময় জীবন – তাহলে সেটিও আপনি অর্জন করতে পারবেন। সেই লক্ষ্যকে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করে আপনার মনের মাঝে গেঁথে দিতে হবে। তারপর কম্পিউটারের মতোই আপনার মন কাজ করবে, কম্পিউটারে প্রোগ্রাম যেমন করে। আপনার মন নিজ থেকেই আপনাকে তাগাদা দিতে থাকবে সেই লক্ষ্য অর্জনে কাজ করার জন্য।

    আপনার লক্ষ্যের আকার সম্পর্কে প্রকৃতি কোনো চিন্তাভাবনা করে না। আপনি যদি ছোট লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে আপনার মন তৈরি হয়ে থাকবে সেই ছোট লক্ষ্য অর্জনের জন্য। আপনি যদি বিশাল লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে মনও তৈরি হবে সেই বিশাল লক্ষ্য অর্জনের জন্য। তাই আপনি কোন আকারের লক্ষ্য নির্ধারণ করবেন সেটি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল।

     
  • Suhreed Sarkar 3:08 pm on January 29, 2010 Permalink | Reply
    Tags: ,   

    তৈরি করুন নিজের জগৎ 

    GOAL
    Image by Peter Fuchs via Flickr

    মানব ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত এই যে মানুষ তার মনের সাহায্যে নিজের কাঙ্ক্ষিত জগৎ সৃষ্টি করতে পারে। আপনার চারপাশে যা দেখছেন তার প্রতিটিই কোন না কোন এক সময়ে কোনো মানুষের মনে কল্পনা হিসেবেই ছিল, এরপর তা বাস্তবে রূপ নিয়েছে। আপনার জীবনের সবকিছুই একটি চিন্তা হিসেবে শুরু হয়েছিল, ছিল ইচ্ছা, আশা, কিংবা স্বপ্ন – মনের গভীরে। আপনার চিন্তা সৃজনশীল, সেখান থেকেই জন্ম নেয় সবকিছু। আপনার চিন্তানুসারেই গড়ে ওঠে আপনার চারপাশ, যা কিছু ঘটে আপনার জীবনে – সব।

    সব ধর্ম, দর্শন, অধিবিদ্যা, মনোবিজ্ঞান ও সাফল্যের সারমর্ম হলো: আপনি বেশিরভাগ সময় যা ভাবেন আপনি আসলে তাই। আপনার অন্তর্জগতের প্রতিফলনই ঘটে বাইরের জগতে, আপনি যা ভাবেন তাই দেখতে পান চারপাশে। আপনি ক্রমাগত যা ভাববেন তাই বাস্তবে পরিণত হবে।

    হাজার হাজার সফল ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়েছিল তারা বেশিরভাগ সময় কী চিন্তা করে। সফল ব্যক্তিদের নিকট হতে পাওয়া সবচেয়ে বেশি উত্তর ছিল: তারা সবসময় চিন্তা করছেন তারা কী চান, এবং কীভাবে তা পেতে পারেন।

    অসফল, অসুখী লোকরা বেশিরভাগ সময় চিন্তা করে তারা কী চায় না। তারা তাদের সমস্যা ও বিরক্তির কথা চিন্তা করে, অন্যদের দোষারোপ করে। বেশিরভাগ সময় অন্যের খুঁত ধরতেই ব্যয় হয়। সফল ব্যক্তিরা তাদের কথাবার্তা সীমাবদ্ধ রাখে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের উপর। তাদের চিন্তা থাকে কীভাবে লক্ষ্য অর্জন করা যায়। তারা যা চায় তা নিয়েই বেশিরভাগ সময় তারা চিন্তা করে ও কথা বলে।

    পরিষ্কার লক্ষ্য ছাড়া জীবন আসলে গভীর কুয়াশার মাঝে গাড়ি চালানোর মতো। আপনার গাড়ির ইঞ্জিন যতই শক্তিশালী হোক না কেন, যতই সাবধানে চালান না কেন, সবচেয়ে সুন্দর রাস্তায়ও আপনার অগ্রগতি হবে সামান্যই। আপনার লক্ষ্য নির্ধারণ এই কুয়াশা দূর করে দেয়; আপনি তখন সেই লক্ষ্যের দিকে ধাবিত হতে পারেন। পরিষ্কার লক্ষ্য আপনার জীবনের দৌড়কে ত্বরান্বিত করে এবং খুব দ্রুতই আপনি আরো বেশি সাফল্যের দিকে ধাবিত হতে থাকেন। আপনি যা চান তা ক্রমেই হাতের কাছে আসতে থাকে।

     
Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel