আমার অফিসের ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ ৭। সেটিতকে বাদ দিতে পারছি না। কিন্তু আমি চাই উবুন্তু ব্যবহার করতে। নূতন করে পার্টিশন তৈরিতেও সমস্যা আছে, আপাতত কিছুদিনের জন্য। তাই বলে কি উবুন্টু ১০.৪ ইনস্টল করব না? এর সাথে আসা Wubi ইনস্টলার চেষ্টা করে দেখলাম। লিনাক্স ইনস্টল করা এর চেয়ে সহজ করা সম্ভব কিনা সন্দেহ আছে।
প্রথমে জানতে চাওয়া হবে কোনো ড্রাইভে (C:, D:, E: ইত্যাদি) উবুন্টু ইনস্টল করতে চান। যে ড্রাইভে ফাঁকা স্পেস বেশি আছে সেটিই সিলেক্ট করতে পারেন। এরপর Installation Size বক্সে ভার্চুয়াল হার্ড ডিস্কের পরিমাণ নির্ধারণ করে দিন। যেমন আমি দিয়েছি ৩০ গি.বা.। ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিল্ডে আপনা থেকে Ubuntu সিলেক্ট করা থাকবে। ভাষার হিসেবে আপনার কাঙ্ক্ষিত ভাষা নির্বাচন করুন। উবুন্টুতে লগইনের জন্য যে একাউন্ট ব্যবহার করতে (তৈরি করতে) চান সেটির নাম লিখুন এবং পাসওয়ার্ড দিন। এরপর Install বাটনে ক্লিক করুন। এর ফলে উবুন্টু ইনস্টলেশন শুরু হবে এবং এর অগ্রগিত দেখতে পাবেন।
কয়েক মিনিটের মধ্যেই উবুন্টু ইনস্টলেশন শেষ হবে। তখন কম্পিউটার রিস্টার্ট করতে বলা হবে। আপনি তখই রিস্টার্ট করতে পারেন কিংবা পরে সুবিধামতো সময়ে রিস্টার্ট করতে পারেন। রিস্টার্ট না করলে এটির ইনস্টলেশন সম্পন্ন হবে না।
কম্পিউটার রিস্টার্ট করার পর বুট মেনুতেআগের অপারেটিং সিস্টেম এবং উবুন্টু দেখতে পাবেন। সেখান থেকে উবুন্টু নির্বাচন করুন। উবুন্টু চালু হবে এবং প্রথমবার উবুন্টু কনফিগার করা হবে। আমারর কম্পউটারে এটি করতে মোটে তিন মিনিট সময় লেগেছে। এরপরি আবার রিস্টার্ট করে আগের মতোই উবুন্টু সিলেক্ট করলেই পেয়ে যাব উবুন্টু ডেস্কটপ।
এভাবে উবুন্টু ইনস্টলেশনের সুবিধা হলো আপনার হার্ড ডিস্কে নূতন পার্টিশন তৈরি করতে হচ্ছে না। উইন্ডোজের মধ্যকার কোনো পার্টিশনেই এটি ইনস্টল করা যাচ্ছে। এভাবে উবুন্টু উইন্ডোজের মধ্যকার একটি এপ্লিকেশন হিসেবে ইনস্টল হবে। যখনই প্রয়োজন আপনি সেটি আনইনস্টল করে ফেলতে পারবেন। তবে আনইনস্টল করার আগে উুবুন্টুর মধ্যে তৈরিকৃত ডাটা অন্যত্র সংরক্ষণ করা হবে বুদ্ধিমানের কাজ।
তাহলে আর দেরি কেন, আজই চেষ্টা করে দেখুন উইন্ডোজের মধ্য থেকে উবুন্টু চালানো।