You are hereবইপত্র / বন্দরের দিন
বন্দরের দিন
সে এক ভিন্ন জীবন। সমুদ্র ভেসে থাকা। পাড়ি দেয়া এক বন্দর থেকে আরেক বন্দরে। নাবিকের জীবনই তাই। সমুদ্রের নি:সঙ্গতা আর বন্দরের ব্যস্ততা। এরই মাঝে কোনো নূতন বন্দর পেলে মেতে ওঠা আনন্দে। অনেকের কাছেই এই জীবন বেশ আনন্দের। অনেকের কাছেই একঘেঁয়ে অর্থহীন। এরকম এক একঘেঁয়ে অর্থহীন জীবন থেকে পালিয়ে বেঁচেছি আমি। আমার স্বল্প সময়ের নাবিক জীবনে বিভিন্ন বন্দরের কিছু কাহিনী থাকবে এই বইয়ে। এখানকার কাহিনীগুলোর সময়কাল ১৯৯৪-১৯৯৬। অনেক আগের। এর কিছু ছাপা হয়েছিল রহস্যপত্রিকায়। তবে বেশিরভাগই নূতন।








