গুরুত্বপূর্ণ সাইটটির এই দশা কেন? 

বাংলাদেশের সরকারী কাজে ব্যবহৃত বিভিন্ন ফরমের সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে http://www.forms.gov.bd সাইটটি। এখানে সরকারী কাজে ব্যবহৃত বিভিন্ন ফরম ডাউনলোড করে নেয়া যায়। নি:সন্দেহে এটি অনেকের উপকারে আসে। আমি ব্যক্তিগতভাবে এই সাইটের অনেক ফরম ব্যবহার করেছি। ফরমগুলির কোনো কোনটির ক্ষেত্রে কিছু সমস্যা আছে। কোনো কোন ফরম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে আছে। আবার কিছু আছে পিডিএফ হিসেবে। পিডিএফ হিসেবে যেসব ফাইল আছে সেগুলি ডাউনলোড করলে দেখা যাবে সেসব পিডিএফ ফরম হিসেবে নেই। অর্থাৎ সেটি পূরণ করে আপনি প্রিন্ট নিতে পারবেন না। অথচ এসব ফরমকে পিডিএফ ফরম হিসেবে রাখলে অনেক সহজেই তা পূরণ করা যেত।
সাইটের ব্যবহৃত ফন্ট নিয়েও সমস্যা আছে। আমি উবুন্তু লিনাক্স থেকে ঢুকে এই সাইটটি দেখতে পেলাম নিচের চিত্রের মতো। এটি অনেক দিন যাবৎ এরকম আছে।

সাইটটি তৈরি করেছে দোহাটেক। নিচে তাদের নাম লেখা আছে। আর অর্থ সাহায্য দিয়েছে ইউএনডিপি। তাদের লোগোও আছে এখানে। তাদের সম্মান রক্ষার্থেই তাদের উচিত সাইটটির উন্নয়ন করা। জাতীয় পোর্টাল তৈরিতে যেমন জুমলার মতো মানসম্মত ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহৃত হয়েছে, এখানেও তেমনি জুমলা ব্যবহার করা যেতে পারে।