সন্ধ্যে থেকে আমার ব্লগের থিম বদলাচ্ছি। p2 থীম দেয়ার পর ভাষা সংক্রান্ত প্লাগইন xilli-lang কাজ করছিল না। থীমের উপর একটি এরর মেসেজ দেখাচ্ছিল। ইন্টারনেটে খুঁজে কোনো সমাধান পেলাম না। তারপর ঘাঁটতে ঘাঁটতে সমাধান হয়ে গেল। থিমের index.php পেজে একটি কনস্ট্যান্ট সংজ্ঞায়িত করতে হলো: define('THEME_TEXTDOMAIN','p2'); ব্যস এতেই সব ঠিক!
Tagged: থীম RSS
-
Suhreed Sarkar


