প্রস্তাবিত শিক্ষানীতি: তিনটি বিবেচ্য

- Image via Wikipedia
জাতীয় শিক্ষা কমিশন ইতোমধ্যে জাতীয় শিক্ষানীতি ২০০৯-এর চূড়ান্ত খসড়া দাখিল করেছে। শিক্ষা মন্ত্রণালয় সেটিকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবং সেই সাথে একটি সময়সীমা বেঁধে দিয়েছে এর উপর মতামত জানানোর। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তাবিত শিক্ষানীতি সম্পর্কে মতামত জানানো যাবে। এই সময়সীমার ব্যাপারে সংশ্লিষ্ট অনেকেই আপত্তি তুলে আসছিলেন। কারণ এটি প্রকাশের পর খুব অল্পসংখ্যক কার্যদিবস পাওয়া যাবে। ঈদ ও পূজোর ছুটির কারণে অনেকেই সেটি পাঠ ও তারপর সুচিন্তিত মতামত দিতে পারবেন না। অনেকেরই দাবি ছিল মতামত দেয়ার সময়সীমা আরো দু-এক সপ্তাহ বাড়ানোর জন্য। কিন্তু মন্ত্রণালয় এখন পর্যন্ত সে ব্যাপারে নীরব। এটি দেখে অনেকেই সন্দিহান সত্যিকার অর্থেই সরকার এটি আলোচনায় আনতে চায় কি না।
প্রস্তাবিত শিক্ষানীতিটি পাঠের সুযোগ আমার হয়েছে। আমার কাজের অংশ হিসেবেই এটি পাঠ করতে হয়েছে, এবং সেটি করতে গিয়ে যা উপলব্ধি করেছি তারই তিনটি এখানে বয়ান করতে চাই। (More …)


