চাই জীবনের পূর্ণাঙ্গতা 

Nature's beads
Image by play4smee via Flickr

আপনার মাঝে যদি এমন ধারণা জন্মে থাকে যে সৃষ্টিকর্তা আপনাকে দরিদ্র হিসেবে সৃষ্টি করেছেন, এবং এটি তারই ইচ্ছা যে আপনি দরিদ্র থাকেন – তাহলে এই মুহূর্তে এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনি যতক্ষণ এই ধারণা পোষণ করছেন ততক্ষণ দরিদ্রই থাকবেন। এই ধারণা থেকে বেরিয়ে আসা সহজ হবে যদি আপনি ভাবেন যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন আপনার ভালর জন্য – দারিদ্রের যাঁতাকলে পিষ্ট করে শাস্তি দেয়ার জন্য না।

আদি শক্তি নিরাকার এবং নিরাকার বলেই তা সর্বত্র অবস্থান করতে পারে এবং করে। সেটি আপনার মাঝেও অবস্থান করতে পারে। এই শক্তি জীবন্ত, মহাশক্তিময়। এর প্রধান উদ্দেশ্য জীবনকে বর্ধিত করা – জীবনকে পূর্ণাঙ্গ করে তোলা। আপনার মাঝে জীবনকে পূর্ণাঙ্গ করে তোলার আকাঙ্ক্ষা যত তীব্র হবে এই শক্তি আপনার মাঝে ততই বেশি আবাস গাড়বে।

মাটিতে একটি বীজ ফেলে দেয়া হলে সেটি থেকে জীবনের উদ্ভব হয়, সেটি গাছে পরিণত হয়, সেই গাছ থেকে আরো অজস্র গাছের জন্ম হয়। এভাবে জীবন নিজেকে বাড়াতে থাকে। মানুষের জীবনও তেমনি। এক জীবন থেকে জন্ম নেয় বহু জীবনের, এটি ক্রমাগত বেড়ে চলছে, এবং চলতেই থাকবে। এটি বাড়া বন্ধ হলেই জীবনের ঘটবে অবসান। (More …)