লোকাল ডিভিডিরম থেকে ফিডোরা লিনাক্সে প্যাকেজ ইনস্টল করা

- Image via Wikipedia
আপনার নিকট ফিডোরা লিনাক্স ডিভিডি থাকলে সেখান থেকে বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারবেন yum এর সাহায্যে। এজন্য ডিভিডি ড্রাইভে ডিভিডি ঢুকিয়ে দিন। তারপর localinstall অপশনসহ yum কমান্ড চালান। ধরা যাক আপনি যে ডিভিডি প্রবেশ করিয়েছেন তা /media/Fedora লোকেশনে মাউন্ট হয়েছে। তাহলে সেই ডিভিডি থেকে কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য কমান্ড হবে নিচের মতো:
# yum localinstall /media/Fedora/Packages/aspell-it-*
Loaded plugins: refresh-packagekit
Setting up Local Package Process
Examining /media/Fedora/Packages/aspell-it-2.2_20050523-3.fc11.i586.rpm:
50:aspell-it-2.2_20050523-3.fc11.i586
Marking /media/Fedora/Packages/aspell-it-2.2_20050523-3.fc11.i586.rpm
to be installed
Resolving Dependencies
--> Running transaction check
---> Package aspell-it.i586 50:2.2_20050523-3.fc11 set to be updated
--> Processing Dependency: aspell >= 12:0.60 for package: aspell-it
--> Running transaction check
---> Package aspell.i586 12:0.60.6-5.fc11 set to be updated
--> Finished Dependency Resolution
Dependencies Resolved
================================================================================
Package Arch Version Repository Size
================================================================================
Installing:
aspell-it i586 50:2.2_20050523-3.fc11
/media/Fedora/Packages/aspell-it-2.2_20050523-3.fc11.i586.rpm
2.0 M
Installing for dependencies:
aspell i586 12:0.60.6-5.fc11 fedora 947 k
Transaction Summary
================================================================================
Install 2 Package(s)
Update 0 Package(s)
Remove 0 Package(s)
Total size: 3.0 M
Total download size: 947 k
Is this ok [y/N]: y
উপরের কমান্ডে আমরা aspell-it প্যাকেজ ইনস্টল করতে বলেছি। শেষে * চিহ্ন ব্যবহার করায় একাধিক প্যাকেজ ইনস্টল হতে পারে। একদম নির্দিষ্ট কোনো প্যাকেজ ইনস্টল করতে চাইলে সেই প্যাকেজের নাম হুবহু উল্লেখ করতে হবে। এজন্য আগেই ডিভিডি থেকে সেই প্যাকেজের নাম দেখে নেয়া ভাল।
এভাবে লোকাল ডিভিডি থেকে yum এর মাধ্যমে ইনস্টল করার সুবিধা হলো এর ফলে yum সেই প্যাকেজের নির্ভরশীলতা যাচাই করে দেখবে এবং প্রয়োজনমতো সেগুলো প্রথমে ডিভিডিতে ও পরে অন্যান্য রিপজিটরিতে খুঁজে দেখবে। প্রয়োজনমতো সুবিধাজনক রিপজিটরি থেকে সেই প্যাকেজ ডাউনলোড ও ইনস্টল করা হবে।
Related articles by Zemanta
- Fedora 12 vs. Ubuntu 9.10 Benchmarks (slumpedoverkeyboarddead.com)
- 10 secrets about Nautilus for newbies (slumpedoverkeyboarddead.com)
- Fedora 12 Beta Released [Download] (techie-buzz.com)
- Save time on downloads with delta RPMs in Fedora 11 (slumpedoverkeyboarddead.com)
- How To Install Internet Explorer 6/7 On Fedora 10/11 (slumpedoverkeyboarddead.com)



![Reblog this post [with Zemanta]](http://img.zemanta.com/reblog_b.png?x-id=c4bf43b5-06f1-4415-9891-261c04c51321)